গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ১৪ অক্টোবর ২০২৬

আমরা কী তথ্য রাখি

আমরা যা নিই না

আপনার ফোনের কন্টাক্ট, কল লিস্ট, মেসেজ, মাইক্রোফোন বা ফাইল আমরা কখনো নিই না। ছবি আপলোড করলে শুধু আপনার বেছে নেওয়া ছবিটা যায়।

তথ্য কারা দেখতে পায়

আপনার নাম, বয়স, শহর, বায়ো, প্রোফাইল ছবি এবং আপনার সব পোস্ট, ছবি ও কমেন্ট প্রেম বাংলা-র অন্য লগইন করা সব ইউজার দেখতে পায়। যা সবাইকে দেখাতে চান না তা পোস্ট করবেন না। ব্লক করা ইউজার আপনাকে দেখতে পায় না। পোস্টের ছবি থেকে লোকেশনের মতো লুকানো তথ্য আমরা মুছে দিই।

প্রাইভেট মেসেজ

মেসেজ শুধু যে দুজনের মধ্যে হচ্ছে তারাই দেখতে পায়। তবে একজন আরেকজনকে রিপোর্ট করলে আমাদের অ্যাডমিন শুধু সেই দুজনের চ্যাট প্রমাণ হিসেবে দেখতে পারে। প্রতিবার এই দেখা অডিট লগে রেকর্ড হয়। এর বাইরে অ্যাডমিন কারও চ্যাট পড়তে পারে না।

বিস্তারিত প্রোফাইল ও মোবাইল নম্বর

শখ, সিনেমা, ইমেইল, সোশ্যাল লিংক, মোবাইল নম্বর ইত্যাদি আপনি ঐচ্ছিকভাবে দিতে পারেন। প্রতিটার জন্য আপনি ঠিক করেন কারা দেখবে: সবাই, শুধু বন্ধু, বা শুধু আপনি। সাইট-অ্যাডমিন নিরাপত্তার জন্য এগুলো দেখতে পারেন। কেউ আপনার পুরো মোবাইল নম্বর জানলে সেটা দিয়ে আপনার প্রোফাইল খুঁজতে পারে (নম্বরটা দেখা যায় না); প্রোফাইল থেকে এটা বন্ধ করা যায়।

আমার ডে ও কভার ফটো

"আমার ডে"-তে দেওয়া ছবি বা লেখা ২৪ ঘণ্টা পর আর দেখা যায় না এবং শুধু আপনার বন্ধুরা (ও সাইট-অ্যাডমিন) দেখতে পায়। কে দেখেছে তা শুধু আপনি জানেন। কভার ফটো আপনার প্রোফাইলে সবার জন্য দৃশ্যমান।

গ্রুপ চ্যাট

গ্রুপের মেসেজ ও সদস্য-তালিকা শুধু গ্রুপের সদস্যরা দেখতে পায়। তবে নিরাপত্তার জন্য সাইট-অ্যাডমিন সব গ্রুপ, তার সদস্য ও মেসেজ দেখতে পারেন। তাই গ্রুপে ব্যক্তিগত বা গোপন কথা লিখবেন না। দুজনের প্রাইভেট চ্যাট অ্যাডমিন এভাবে দেখতে পারেন না। গ্রুপ যিনি খুলেছেন তিনি গ্রুপ-অ্যাডমিন: নাম বদলানো, সদস্য যোগ/বাদ দেওয়া ও গ্রুপ ছাড়তে পারেন।

অডিও ও ভিডিও কল

কল সরাসরি দুজনের ডিভাইসের মধ্যে চলে। আমরা কল শুনি না, দেখি না, রেকর্ডও করি না। আমরা শুধু কলের রেকর্ড রাখি: কে কাকে, কখন এবং কতক্ষণ কল করেছে। এটা দিয়ে “বেস্ট ফ্রেন্ড” ও “বিয়ের জন্য উপযুক্ত জুটি” ব্যাজের সময় হিসাব হয়।

ব্যাজ ও পয়েন্ট

দুজন মিলে ৬০ মিনিট কথা বললে “বেস্ট ফ্রেন্ড” এবং ১০ ঘণ্টা কথা বললে “বিয়ের জন্য উপযুক্ত জুটি” ব্যাজ পান। ব্যাজে দুজনের নাম প্রোফাইলে সবাই দেখতে পায়। লাইক ও কমেন্টের পয়েন্টও সবাই দেখতে পায়।

ভেরিফিকেশন ভিডিও

সবুজ টিকের জন্য আপনি ২০ সেকেন্ডের যে ভিডিও দেন (পরিচয়পত্রসহ) তা প্রাইভেট জায়গায় থাকে এবং শুধু অ্যাডমিন দেখতে পারে। অনুমোদন বা বাতিলের সিদ্ধান্তের সাথে সাথে ভিডিও মুছে ফেলা হয়। আমরা পরিচয়পত্রের নম্বর সংরক্ষণ করি না।

তথ্য মোছা

প্রোফাইল পেজ থেকে নিজের অ্যাকাউন্ট মুছে দিলে আপনার সব তথ্য মুছে যায়।

তৃতীয় পক্ষ

আমরা Supabase (ডেটা সংরক্ষণ), Vercel (হোস্টিং) ব্যবহার করি। আপনার তথ্য বিক্রি করা হয় না।

← হোমে ফিরুন · শর্তাবলী